বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রদান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেডের বিশেষ উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চলতি আগস্ট মাসের বেতন অগ্রিম দেওয়া হচ্ছে, যা গত রোববার থেকে শুরু হয়েছে।ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চলতি আগস্ট মাসের বেতন অগ্রিম প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী জনতা ব্যাংকের আওতাধীন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের মোট চার হাজার ৭৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ সুবিধা পাচ্ছেন। জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ জন্য জনতা ব্যাংক সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে কোনো ধরনের মাশুল বা সুদ নেবে না।চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা—এই তিন বিভাগে জনতা ব্যাংকের ৯৬টি শাখার মাধ্যমে দুই হাজার ৯০১টি স্কুল, এক হাজার ৪৩৯টি মাদ্রাসা এবং ৪১৪টি কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এ সুবিধা পাচ্ছেন।