বেসিক ব্যাংকের উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঢাকার একটি হোটেলে সম্প্রতি বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। এতে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, বেসিক ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, নিলুফার আহমেদ, কাজী আখতার হোসেন ও মো. আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মন্জুর মোর্শেদ এবং গ্রাহকদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম, অ্যাপোলো গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো. শামসুল হক ভূঁইয়া ও আগ্রাবাদ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম করম আলী বক্তব্য দেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ, এটলাস ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক জিয়াউর রহমান চৌধুরী ও ইমারেল্ড অয়েল অ্যান্ড পোলট্রি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা গালিব। বিজ্ঞপ্তি।