বেসিক ব্যাংকের এমডি ফখরুলকে অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার তাঁকে চিঠি দিয়ে অপসারণের কথা জানানো হয়েছে।
ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় আইন লঙ্ঘন ও আমানতকারীর স্বার্থ বিঘ্নিত করায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।