বেসিক ব্যাংকের তিন ডিএমডি ও এক জিএমকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক মহাব্যবস্থাপককে (জিএম) অপসারণ করা হয়েছে। এঁরা হলেন ব্যাংকটির ডিএমডি ফজলুস সোবহান, রুহুল আলম ও মো. সেলিম এবং জিএম মাহবুবুল আলম। আজ বুধবার ওই চারজনকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

বেসিক ব্যাংকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র আজ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, গতকাল মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অপসারিত কর্মকর্তাদের মধ্যে রুহুল আলম ছাড়া অন্য সবার বিরুদ্ধে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় মামলা রয়েছে।