বেসিক ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার মো. ইকবাল
খোন্দকার মো. ইকবাল

খোন্দকার মো. ইকবাল গতকাল বুধবার রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংকের এমডি ছিলেন। বেসিক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।