বেসিক ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ও অপারেশনাল ব্যবস্থাপকদের প্রথম সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মনজুর মোর্শেদ।অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকদের মধ্যে জাহাঙ্গীর আখন্দ সেলিম, শুভাশীষ বোস, নিলুফার আহমেদ, শাখাওয়াত হোসেন, প্রফেসর কাজী আখতার হোসেন, মো. ফকরুল ইসলাম ও মো. আনোয়ারুল ইসলামসহ মহাব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের অপারেশনাল ইনচার্জরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।