বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার দায়ে রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে জিএম) মোহাম্মদ আলীকে চাকরিচ্যুত করা হয়েছে।
ব্যাংকটিতে জিএম পর্যায়ের কোনো কর্মকর্তাকে অপসারণের ঘটনা এটাই প্রথম। গতকাল বুধবার এক আদেশে মোহাম্মদ আলীকে চাকরিচ্যুত করা হয়।
ঋণ কেলেঙ্কারি ও সনদ জালিয়াতির দায়ে এর আগে ব্যাংকের আরও ১২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
জানা গেছে, শান্তিনগর শাখায় ঋণ অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর মোহাম্মদ আলীকে শাস্তিমূলকভাবে প্রথমে সিলেট আঞ্চলিক কার্যালয়ের ঋণ আদায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকেসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।