বেসিক ব্যাংকের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক লিমিটেডের মাসব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং সেলে শুরু হয়েছে। এটি ব্যাংকের ১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা। এতে ব্যাংকের বিভিন্ন শাখায় নবনিযুক্ত ২৮ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মনজুর মোর্শেদ। এ সময় ব্যাংকের প্রশিক্ষণ সেলের ইনচার্জ অশোক বন্ধু দাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।