বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের তিন দিনব্যাপী দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত ৬ আগস্ট ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্‌দীন এ মজীদ। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মো. ইকবাল সভাপতিত্ব করেন। উপব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থসহ সারা দেশের ৬৮টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে শ্রেণীকৃত ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি