বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংকের শাখা ও অপারেশনাল ব্যবস্থাপকদের প্রথম সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মনজুর মোর্শেদ।সম্মেলনে ব্যাংকের পরিচালকদের মধ্যে জাহাঙ্গীর আখন্দ, শুভাশীষ বোস, নিলুফার আহমেদ, শাখাওয়াত হোসেন, প্রফেসর কাজী আখতার হোসেন, মো. ফকরুল ইসলাম ও মো. আনোয়ারুল ইসলাম; সব মহাব্যস্থাপক ও শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের অপারেশনাল ইনচার্জরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের অর্থনৈতিক সাফল্য পর্যালোচনা ও চলতি ২০১১ সালের নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।