বেস্ট ইলেকট্রনিকসের আরও তিন শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গার্হস্থ্য ইলেকট্রনিকস সামগ্রী বিপণনকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের আরও তিনটি শাখা উদ্বোধন করা হয়েছে। রাজধানীর ঝিগাতলা ও রিং রোড এবং বগুড়ার সাতমাথায় নতুন শোরুম তিনটি উদ্বোধন করা হয়। এ নিয়ে দেশব্যাপী ৬৩টি শোরুম চালু করল কোম্পানিটি। গত শনিবার ঝিগাতলায় বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান ফিতা কেটে এই শোরুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যবসায়ী এম এ ফারুক, আতিয়ার রহমান, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।