বেস্ট ইলেকট্রনিকসের গ্লাস ডোর ডিপ ফ্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গ্লাস ডোর ডিপ ফ্রিজ বাজারজাত শুরু করার মাধ্যমে বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের তিন দিনব্যাপী ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের হোটেল সি প্যালেসে সম্প্রতি অনুষ্ঠিত কনফারেন্সে ১০ বছরের ওয়ারেন্টিসহ গ্লাস ডোর ডিপ ফ্রিজ বাজারজাতকরণের উদ্বোধন করেন বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আছাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির অন্যতম পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক ও কোম্পানির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।