প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেস্ট ইলেকট্রনিকসের ডিলার সম্মেলন গত রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি বেস্ট ইলেকট্রনিকসের পণ্য বিক্রির ক্ষেত্রে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ডিলারদের পুরস্কৃত করেন। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির ৬৩টি শো-রুম ও ১০০টিরও বেশি অনুমোদিত ডিলার রয়েছে। সারা দেশে কোম্পানির অনুমোদিত ডিলাররা সম্মেলনে অংশ নেন। বিজ্ঞপ্তি।