বেস্ট ইলেকট্রনিকসের সঙ্গে হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের সরাসরি আমদানি করা বিশ্বসেরা জাপানি প্রযুক্তির কনিয়ন এলইডি টিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। রাজধানীর সিটি সেন্টারে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে সম্প্রতি ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেস্ট ইলেকট্রনিকসের পরিচালক সৈয়দ তাহমিদ জামান উপস্থিত ছিলেন। কনিয়ন এলইডি লিজেন্ড সিরিজের টিভি ১৮ মাসের কিস্তি-সুবিধায় পাওয়া যাচ্ছে বেস্ট ইলেকট্রনিকসের সব শো-রুমে। এ ছাড়াও থাকছে ছয় মাস পর্যন্ত সুদবিহীন কিস্তির সুবিধা। বিজ্ঞপ্তি।