বেস্ট ইলেকট্রনিকসের ১১টি নতুন শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের বিভিন্ন স্থানে আরও ১১টি নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড। শোরুমগুলো হলো ঢাকার টিপু সুলতান রোড, রামপুরা, কুমিল্লার রাজগঞ্জ, ফেনী, গাজীপুরের টঙ্গী, জয়দেবপুর, টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোড, পাবনা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জ শোরুম। বেস্ট ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আছাদুজ্জামান, কোনিয়ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার ও মো. রফিক, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার এবং বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক আনুষ্ঠানিকভাবে ঢাকার একটি শোরুমের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি