বেস্ট বাই-এর শরৎ অফারের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয়কেন্দ্র বেস্ট বাই-এর ‘শরৎ উৎসব’ অফারের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। রাজধানীর বাড্ডায় সম্প্রতি আরএফএলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. বনি ৪৩ ইঞ্চি এলইডি টিভি, মোহাম্মদ সাইফুল্লাহ ফ্রিজ, মনজুরুল করিম রিগ্যাল ওয়ার্ডরোব, আফরোজা হক দুরন্ত বাইসাইকেল ও মিসেস আশা ড্রেসিং টেবিল পেয়েছেন। এ সময় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বেস্ট বাইয়ের ইনচার্জ রাহাত জাহান শামীম, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।