প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে স্টার উডের পরিচালনায় আরও একটি হোটেল নির্মাণের জন্য সম্প্রতি বেস্ট হোল্ডিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্টার উড এশিয়া প্যাসিফিক হোটেল অ্যান্ড রিসোর্টস। শিগগিরই ময়মনসিংহের ভালুকায় এই প্রকল্পের কাজ শুরু হবে। বেস্ট হোল্ডিংসের এই প্রকল্পটি পরিচালনার দায়িত্বে থাকবে স্টার উড হোটেল অ্যান্ড রিসোর্টস। সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বেস্ট হোল্ডিংসের প্রেসিডেন্ট হাসান আহমদ এবং স্টার উড হোটেল অ্যান্ড রিসোর্টসের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক দিলীপ পুরি এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমদ এবং লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক আশওয়ানি নায়ার উপস্থিত ছিলেন। ২০১৮ সালের অক্টোবরে ভালুকায় লা মেরিডিয়ান রিসোর্ট অ্যান্ড স্পার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।