বেস্টওয়ে গ্রুপের বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেস্টওয়ে গ্রুপের বার্ষিক সাধারণ সভা-২০১১ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সভায় বক্তব্য দেন গ্রুপের ভাইস চেয়ারম্যান তানিয়া সুলতানা, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাহ জালাল ও মঞ্জুরুল ইসলাম, বেস্টওয়ে ইউনিভার্সাল আইটির এমডি সৈয়দ মাইনুল হাসান, বেস্টওয়ে অ্যাডভান্স ম্যানেজমেন্ট সিস্টেমের এমডি সৈয়দ তানভীর ইমাম এবং বেস্টওয়ে বাউ ইকোসিস্টেমের পরিচালক নাজমুল বারী। এ সময় বেস্টওয়ে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।