বেস্টওয়ের মাসব্যাপী সামার হট অফার শুরু হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেস্টওয়ে গ্রুপ সামার হট অফার চালু করেছে। মাসব্যাপী এ অফারে ক্রেতারা বেস্টওয়ের যেকোনো প্রকল্পে প্লট বুকিং দিয়েই পাবেন বিশেষ ছাড়।বেস্টওয়ে সামার হট অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো. মিজানর রহমান। উপস্থিত ছিলেন বেস্টওয়ে ল্যান্ডের সিইও আবদুল মতিন ও বেস্টওয়ে হাউজিংয়ের পরিচালনা প্রধান হুমায়ুন পারভেজ খান।আগামী ৩০ জুন পর্যন্ত এ অফারে ক্রেতারা পূর্বাচল বেস্টওয়ে সিটিতে প্লটপ্রতি সর্বনিম্ন ছাড় পাবেন দুই লাখ ২৮ হাজার টাকা, বেস্টওয়ে ভূলতা গাউছিয়া ইকো-ভিলেজে এককালীন মূল্য পরিশোধে কাঠাপ্রতি মূল্য মাত্র দুই লাখ ৪২ হাজার টাকা, বেস্টওয়ে লংবিচ টেকনাফের প্লটে সর্বনিম্ন এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং বেস্টওয়ে কুয়াকাটা সান ভিউ ইকো-রিসোর্টের প্লটে সর্বনিম্ন ৬১ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি।