বেড়ায় সমবায় বাজার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা বাজারে গতকাল বুধবার একটি সমবায় বাজার চালু হয়েছে।সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই বাজার পরিচালনা করছে উদয়ন যুব সমবায় সমিতি লিমিটেড। এটির উদ্বোধন করেন বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উদয়ন যুব সমবায়ের সাধারণ সম্পাদক রাসেল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।রফিকুল ইসলাম জানান, বেড়া উপজেলায় এটিই একমাত্র সমবায় বাজার, যেখানে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং টিভি-ফ্যান ও বিভিন্ন গৃহস্থালি পণ্য সীমিত লাভে বিক্রি করা হবে।রাসেল হোসাইন বলেন, ‘আমাদের সংগঠনে ১৩৭ জন সদস্য। সদস্যদের সঞ্চয় থেকে আড়াই লাখ টাকা নিয়ে পণ্যসামগ্রী কেনা হয়েছে। এখানে ঠকার সম্ভাবনা নেই।’