বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বাজার শুরুর আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪৫২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমেছিল। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এ সময়ে ডিএসইতে মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আরএন স্পিনিং, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, যমুনা অয়েল, তাল্লু স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং, এনবিএল ও সায়হাম টেক্সটাইল।