বেড়েছে সূচক, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ১১ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৫৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার সূচক ওঠানামা করলেও দিন শেষে ইতিবাচক প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া অলিম্পক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, গ্রামীণফোন, পদ্মা অয়েল, স্কয়ার টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪০৯ পয়েন্টে।
সিএসইতে আজ ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা কম । গতকাল এই বাজারে ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।