বৈদেশিক ঋণ গ্রহণে পঞ্চম স্থানে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর উন্নয়নশীল ২০টি দেশের মধ্যে বৈদেশিক ঋণগ্রহণের ক্ষেত্রে ভারতের স্থান এখন পঞ্চম। গত শুক্রবার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি লোকসভায় প্রশ্নোত্তরপর্বে এ তথ্য জানিয়েছেন।প্রণব মুখার্জি বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ফিন্যান্স-২০১১’-এর প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন, বৈদেশিক ঋণ গ্রহণের তালিকায় ভারতের স্থান বর্তমানে চীন, রাশিয়া, ব্রাজিল ও তুরস্কের পর।প্রণব মুখার্জি আরও জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতে দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের পরিমাণ ছিল দুই হাজার ৪৯০ কোটি ডলার। আর স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল সাড়ে ছয় হাজার ডলার। ফলে ভারতের মোট বৈদেশিক ঋণের পরিমাণ এখন গিয়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৯০ কোটি ডলার। ভারতের অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ভারত অতীতে বৈদেশিক ঋণের বিষয়টি ভালোভাবেই সামলিয়েছে। এবারের এই ঋণ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। বিজ্ঞপ্তি।