বৈদেশিক বাণিজ্যে ফ্যাক্টরিং পদ্ধতি বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা

ঢাকায় আইসিসিবি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের আধুনিকায়ন ও ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংককে আন্তর্জাতিক ফ্যাক্টরিং পদ্ধতি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুন। এতে আইসিসিবির (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ) মাহবুবুর রহমান ও মহাসচিব আতাউর রহমান, আইসিসিবির ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী এবং পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বক্তব্য দেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল, ফ্যাক্টরস চেইন ইন্টারন্যাশনালের এশিয়ার পরিচালক লী খেং লিয়ং, বিআইবিএমের পরিচালক প্রশান্ত ব্যানার্জি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইমতিয়াজ ফারুক।
হেদায়েতুল্লাহ আল-মামুন বলেন, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অতিরিক্ত আনুষ্ঠানিকতা ও খরচের কারণে আমদানিকারকেরা এখন আর এলসির (ঋণপত্র) মাধ্যমে আমদানি করতে চান না। বরং তাঁরা ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে আমদানি করতে চান। কিন্তু ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি দূর করতে আন্তর্জাতিক ফ্যাক্টরিং পদ্ধতি বেশ সহায়ক।
আইসিসিবির সভাপতি জানান, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং নন-এলসি পেমেন্টের ক্ষেত্রে সমাধান দিয়ে থাকে। যেহেতু ফ্যাক্টরিং রপ্তানিকারককে নিরাপদ প্রতিযোগী ক্রেডিট টার্ম অফার করতে সহায়তা করে, সেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের এ কৌশল আমদানিকারক ও রপ্তানিকারক উভয়ের মধ্যেই জনপ্রিয়।