বৈদেশিক মুদ্রা ও সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনার নীতি গ্রহণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিব্যাংক এনএ বাংলাদেশ সম্প্রতি ঢাকায় ‘বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা ও সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।সেমিনারের সম্মানিত অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এশিয়ার অন্যান্য দ্রুত উন্নয়নশীল অর্থনীতিগুলোর মতো বাংলাদেশেও বৈদেশিক মুদ্রা ও সুদের হার ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি কমানোর জন্য আরও সময়োপযোগী নীতিনির্ধারণের এখনই উপযুক্ত সময়।’সেমিনারে মূল উপস্থাপনাটি ছিল দক্ষিণ এশিয়ার সিটির গ্লোবাল মার্কেটসের পরিচালক সমিত ঘোষের। এ সময় সিটি বাংলাদেশের কান্ট্রি অফিসার মামুন রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।