বৈদেশিক মুদ্রা কেনার প্রক্রিয়া সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশ যাওয়ার সময় বৈদেশিক মুদ্রা কেনার প্রক্রিয়াকে আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোনো মানি এক্সচেঞ্জ থেকে বৈদেশিক মুদ্রা বহনের অনুমোদন নিতে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) প্রথম দুই পাতা জমা দিলেই হবে।
আগে পাসপোর্টের প্রথম ছয় পাতা জমা দিতে হতো।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল রোববার প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন নিয়ম চালু করেছে। গতকালই তা দেশের সবগুলো অনুমোদিত ডিলার ও মানি এক্সচেঞ্জের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।
তবে পাসপোর্টের সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র আগের নিয়মেই জমা দিতে হবে।