বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫০০ কোটি ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ বিলিয়ন বা এক হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হয়ে নতুন রেকর্ড গড়েছে।গতকাল মঙ্গলবার বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৫০৬ কোটি ৯০ লাখ ডলার। রিজার্ভের এই পরিমাণ প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয়ের সমান।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যাংকিং খাতে প্রবাসী আয় আনতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে উৎসাহিত করছে। এর ফলে প্রবাসী-আয়ের প্রবাহ বেড়েছে। অবৈধপথে অর্থ আদান-প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নজরদারি বাড়িয়েছে। এগুলো রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১১ সালের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯৬০ কোটি ডলার। ২০১২ সালের শেষে রিজার্ভ দাঁড়ায় এক হাজার ২৭৫ কোটি ডলার। গত মার্চে রিজার্ভ এক হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত হওয়ার রেকর্ড হয়।