বৈদেশিক মুদ্রায় বন্ড কেনায় শর্ত শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রায় প্রচলিত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কেনায় শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।আগে এসব বন্ড কিনতে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট সত্যায়নের শর্ত ছিল। এ শর্ত এখন থেকে রহিত করা হয়েছে। এসব বন্ডে বিনিয়োগ সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব ব্যাংকে পাঠিয়েছে।এতে বলা হয়েছে, বিদ্যমান নিয়ম অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় খোলা ব্যাংক হিসাব বা এফসি অ্যাকাউন্ট ও বন্ড কেনার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের কাগজপত্র বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে সত্যায়িত করতে হয়। এটি বিনিয়োগকারীদের জন্য অসুবিধাজনক ও ব্যয়বহুল। বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করার পরিবর্তে বাংলাদেশি পাসপোর্টধারীরা পাসপোর্টের অনুলিপি প্রদান করে এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকেরা পাসপোর্টে বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া ‘ভিসার প্রয়োজন নেই’ সিলসহ পাসপোর্টের কপি প্রদান করে এসব বন্ড কেনার সুযোগ পাবেন।বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে এ চুক্তি বাতিল করে সংস্থাটি। এতে বিদেশি ঋণদানকারী অন্যান্য সংস্থার কাছ থেকেও পদ্মা সেতুর অর্থায়ন জোগাড়ের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা সংগ্রহের উদ্যোগ হিসেবে প্রবাসীদের কাছে এসব বন্ড জনপ্রিয় করতে এ সিদ্ধান্ত নিয়েছে।