প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌথ বিনিয়োগে আধুনিক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও কেব্ল বা তার উৎপাদনের কারখানা স্থাপনের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং সৌদি আরবের প্রতিষ্ঠান আল ফানার এনার্জি। কারখানা স্থাপনে আল ফানার এনার্জি প্রযুক্তি সহায়তাসহ শতভাগ অর্থায়ন করবে। কারখানার উৎপাদিত পণ্য বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে গতকাল বুধবার চুক্তিটি সই হয়। এতে বিএসইসির সচিব মাসুদ আহমেদ ও আল ফানারের বিদ্যুৎ-বিষয়ক গবেষণা ব্যবস্থাপক আকবর এম আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি