প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক এশিয়ার মাধ্যমে এসএমই ফাউন্ডেশন তিন কোটি টাকার জামানতবিহীন নতুন ঋণ দিচ্ছে। ‘ব্যাংক এশিয়া প্রবাহ’ নামক এ কর্মসূচির আওতায় ঢাকা এলাকার বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারক এসএমই উদ্যোক্তাদের মধ্যে ৯ শতাংশ সুদে এ ঋণ বিতরণ করা হবে। একেকজন উদ্যোক্তা ৫০ হাজার থেকে আট লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ ব্যাপারে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে গত বৃহস্পতিবার ব্যাংক এশিয়ার একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. সৈয়দ মো. ইহসানুল করিম ও ব্যাংক এশিয়ার এমডি মেহমুদ হোসেন। এ সময় ফাউন্ডেশনের জিএম মুজিবুর রহমান ও এস এম শাহীন আনোয়ার, বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েত হোসাইন চৌধুরী, ব্যাংক এশিয়ার ডিএমডি আরফান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।