বৈধ পথে ২০ ভরি পর্যন্ত সোনার বার আমদানির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগেজ বিধিমালা, ২০১২ সংশোধনের প্রস্তাব দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিদেশ থেকে আসার সময় একজন যাত্রীকে শুল্ক পরিশোধ সাপেক্ষে ২৩২ গ্রাম বা ২০ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রামে ১ ভরি) ওজনের সোনার বার আনার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বর্তমানে একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় ২০০ গ্রাম পর্যন্ত সোনার বার আনতে পারেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রস্তাবে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যেসব চালান আটক করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, আটক করা সোনার অধিকাংশই ১০০ বা ১১৬ গ্রাম ওজনের। সে ক্ষেত্রে একজন যাত্রী দুটি বার আনলেই আটক হচ্ছেন। আবার একটি বার আনলে পূর্ণাঙ্গ সুবিধা নিতে পারছেন না। এ জন্য যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০১২ সংশোধন করে শুল্ক পরিশোধ সাপেক্ষে ২৩২ গ্রাম ওজনের সোনার বার আনার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।