বৈরিতা না কমলে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে না টাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্য সরকারের সঙ্গে বৈরিতা না মিটলে টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না।টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এ বক্তব্য দিয়েছেন। কলকাতায় সম্প্রতি টাটা গোষ্ঠীর একটি সংস্থার বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসে তিনি এই বক্তব্য দেন।রতন টাটা বলেন, ‘আমরা বুঝতে চাই, আমাদের সঙ্গে সরকারের বৈরিতা নেই। যদি বুঝি আমাদের সঙ্গে সব বৈরিতা চুকে গেছে তাহলে নিশ্চিতভাবে বিনিয়োগে এগিয়ে আসব।’সাবেক বামফ্রন্ট সরকারের সময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা ন্যানো গাড়ি কারখানা স্থাপন করতে চাইলে তাদের ৯৯৭.১১ একর জমি লিজ দেওয়া হয়। কিন্তু তখনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণে টাটা সেখানে ন্যানো গাড়ির কারখানা গড়তে পারেনি। কারণ ওই সময় প্রায় ৪০০ একর জমির মালিক টাটাকে জমি নিতে চাননি। তাঁদের নিয়েই মমতা তীব্র আন্দোলন গড়ে তোলেন।এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের সুবাদে মমতা যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন তখন তিনি ঘোষণা দেন, টাটা চাইলে ৬০০ একর জমিতে কারখানা করতে পারবে। কিন্তু পুরো জমিতে নয়। জমি দিতে অনাগ্রহী মালিকদের ৪০০ একর জমি সরকার ফিরিয়ে দেবে।রাজ্য সরকার জমি ফিরিয়ে দেওয়ার জন্য নতুন আইন করে। কিন্তু এর বিরুদ্ধে টাটা গোষ্ঠী মামলা করলে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। সেই মামলা এখন চলছে কলকাতা হাইকোর্টে।এদিকে টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এখনো সিদ্ধান্ত নেননি তাঁরা লিজে নেওয়া জমি রাজ্য সরকারকে ক্ষতিপূরণের বিনিময়ে ছেড়ে দেবেন কি না।