বৈশ্বিক অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটছে: আইএমএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝু মিন বলেছেন, বৈশ্বিক অর্থনীতিতে এখন মৌলিক পরিবর্তন ঘটছে। তাঁর মতে, এখন উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোতে যেমন দ্রুত প্রবৃদ্ধি অর্জন হচ্ছে তেমনি গোটা বিশ্বও অনেক বেশি পরস্পর সম্পর্কিত।ওয়াশিংটনের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধীন পল এইচ নিটজ স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসএআইএএস) আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর বাসস/সিনহুয়া’র।ঝু মিন বলেন, গত কয়েক বছর ধরে উন্নত অর্থনীতির চেয়ে উদীয়মান অর্থনীতিগুলোতেই দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং তারা বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে।