বোতলে ভোজ্যতেল বাজারজাত করছে নূরজাহান গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোতলজাত ভোজ্যতেলের বিপণন শুরু করেছে নূরজাহান গ্রুপ। এই কোম্পানি আধা লিটার থেকে শুরু করে আট লিটার পর্যন্ত বোতলজাত ও টিনের কৌটায় ১৬ লিটার সয়াবিন তেল বাজারজাত করছে। কোম্পানিটি প্রতিদিন ১১০ টন তেল বোতলজাত করে বাজারে ছাড়বে।বন্দরনগরে চট্টগ্রামের একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ বোতলজাত তেল বাজারজাত করার এ ঘোষণা দেন।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি অনুষদের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, নূরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান, নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসহাক, পরিচালক (প্রশাসন) মিজানুর রহমান ও অর্থ উপদেষ্টা বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।জহির আহমদ জানান, ২০০১ সালে চট্টগ্রামে অবস্থিত জাসমির ভেজিটেবল অয়েল নামে নূরজাহান গ্রুপের কারখানায় ভোজ্যতেল উত্পাদন শুরু হয়। তবে এত দিন ড্রামে করে পাইকারি বাজারে ভোজ্যতেল সরবরাহ করা হতো। তিনি আরও জানান, তাঁদের কারখানার প্রতিদিন এক হাজার ৮০০ টন ভোজ্যতেল পরিশোধন করার ক্ষমতা রয়েছে।এদিকে চট্টগ্রাম বন্দরের হিসাব অনুযায়ী দেশে গত বছর পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে ১৩ লাখ ৬১ হাজার ২২৬ টন ভোজ্যতেল আমদানি করা হয়। আমদানি করা ভোজ্যতেলের বেশিরভাগই অপরিশোধিত। এসব ভোজ্যতেল পরিশোধন কারখানায় শোধন করে বাজারে ছাড়া হয়। ব্যবসায়ীদের মতে, দেশে বিক্রি হওয়া ভোজ্যতেলের মাত্র ২০ শতাংশ বোতলজাত আকারে বিক্রি হয়। বাকি তেল ড্রামে করে অর্থাত্ খোলা অবস্থায় বিক্রি হয়।