বোয়ালমারীতে জামদানিশিল্পে ঋণ দেবে প্রাইম ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর অঞ্চলে সদ্য শুরু হওয়া জামদানিশিল্প ও বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটি তৈরির কাজে নিয়োজিত ব্যক্তিদের ঋণ দেবে প্রাইম ব্যাংক। ব্যাংকের পরিচালক কাজী সিরাজুল ইসলাম গতকাল সোমবার বোয়ালমারী উপজেলা সদরের স্টেশন রোড এলাকার আজাহার টাওয়ারে ব্যাংকের ১২১তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু ও উপব্যবস্থাপনা পরিচালক আহম্মেদ কামাল খান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন শাখাটির ব্যবস্থাপক এনায়েত হোসেন।কাজী সিরাজুল ইসলাম জানান, দুই কোটি টাকা দিয়ে এ ঋণ কর্মসূচি শুরু হবে। যা পর্যায়ক্রমে ১০ কোটি টাকায় উন্নীত করা হবে।