ব্যক্তিগত অর্থায়ন ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমানত রাখার সুযোগ
কষ্টে উপার্জিত অর্থ থেকে সঞ্চয় করার জন্য দেশে অন্যতম নিরাপদ মাধ্যম হলো ডাকঘর সঞ্চয় ব্যাংক।বর্তমানে ডাকঘর সঞ্চয় ব্যাংকের দুটি হিসাব আছে। একটি হলো সাধারণ হিসাব। অন্যটি হলো মেয়াদি হিসাব; যা তিন বছর মেয়াদি।সাধারণ হিসাবে আমানতকারী সাড়ে সাত শতাংশ সরল সুদে মুনাফা পেয়ে থাকেন। এক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ও যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা জমা রাখার সুযোগ আছে। মাসওয়ারি ভিত্তিতে আমানতকৃত অর্থের মুনাফা হিসাব করা হয়। মাত্র ১০০ টাকা দিয়ে সাধারণ হিসাব খোলা যায়। অন্যদিকে মেয়াদি আমানতে মেয়াদান্তে ১৩ দশমিক ২৪ শতাংশ হারে মুনাফা পাওয়া যায়। তবে প্রথম বছর শেষে মুনাফার হার ১০ দশমিক ৪০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ১১ দশমিক ৪০ শতাংশ আর তৃতীয় বছর শেষে ১২ দশমিক ৪০ শতাংশ। তৃতীয় বছর শেষে মুনাফার সঙ্গে দশমিক ৮৪ শতাংশ হারে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম যুক্ত হয়ে মোট ১৩ দশমিক ৪০ শতাংশ হারে মুনাফা প্রদান করা হয়। মুনাফায় নিয়ম অনুসারে উৎসে কর কর্তন করা হয়।সাধারণ হিসাবের মতো মেয়াদি আমানতেও এক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ও যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা রাখা যায়। এ সম্পর্কে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের এই ওয়েবসাইটে (www.nationalsavings.gov.bd)। বিস্তারিত জানা যাবে । এ ছাড়া সঞ্চয় ব্যুরো ও ডাকঘরে গিয়েও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।