ব্যক্তিমালিকানাকে উৎসাহিত করতে যাচ্ছে কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবা সরকার দেশটিতে ব্যক্তিমালিকানায় ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে সমাজতান্ত্রিক দেশটিতে আড়াই লাখ বাণিজ্যিক লাইসেন্স ইস্যু করা হবে।কিউবা সরকার আরও যেসব সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে আছে পর্যটকদের কাছে ঘর ভাড়া দেওয়া ও আত্মীয়র বাইরে অন্য লোককে কাজে নিয়োগ দেওয়া। কিউবা কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানামায় এ খবর পরিবেশিত হয়েছে।এর ফলে সমাজতান্ত্রিক বিপ্লবের পর এই প্রথম কিউবায় ব্যক্তি পর্যায়ে মার্কিন ডলারে বিদেশিদের কাছে ঘর ভাড়া দেওয়ার সুযোগ তৈরি হবে। সরকারি কর্মকর্তারা বলছেন, ব্যক্তি খাতে নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানো হবে। দুই সপ্তাহ আগে কিউবা সরকার রাষ্ট্রীয় চাকরি থেকে পাঁচ লাখ লোককে ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার সূচনার আভাস দেয়।আর নতুন পরিকল্পনায় মালী, জুতা পালিশকারী ও কাপড় ইস্তিরি করার কাজে দেশটির নাগরিকদের স্বনিয়োজিতভাবে কাজের সুযোগ দেওয়া হবে। সূত্র: বিবিসি।