ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বগুড়ায় সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে বগুড়ায় এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।এশিয়া ফাউন্ডেশন-বিআইসিএফ-আইএফসি স্থানীয় একটি হোটেলে গত বুধবার এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। এটি জেলা পর্যায়ে এ ধরনের পঞ্চম সংলাপ।সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বারের সভাপতি আলহাজ মো. মমতাজ উদ্দিন, সহসভাপতি আলহাজ মো. এনামুল হক, ইন্টারন্যাশন্যাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধি শিহাব আনসারি আজহার, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ইকোনমিস্ট ড. ফারুক এ চৌধুরী এবং এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সুপর্ণা হাসান।সংলাপে বক্তারা ব্যবসা ও বিনিয়োগ-উপযোগী পরিবেশ তৈরির জন্য বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন এবং তা সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান।