ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন কম ঝুঁকিপূর্ণ: আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বলেছে, ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকগুলোর জন্য কোনো ভীতির কারণ নেই। কিন্তু নিয়ন্ত্রকেরা ব্যাংকের অনধিকার মূলধনের ওপর যে ধরনের নীতিমালা আরোপ করেছেন, তাতে ব্যবসার গতি রোধ করবে এবং প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। গতকাল বুধবার আইসিসি প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকগুলো ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা দিতে পারে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সঠিকভাবে অর্থায়ন করা হলে ঝুঁকি কম হওয়ায় সম্পদ যথাযথভাবে ব্যবহূত হবে, যা ব্যবসার উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর প্রতিফলন দেখা যাবে। আইসিসির ‘বৈশ্বিক ঝুঁকি: বাণিজ্য ও অর্থায়ন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এসব কতঅ বলা হয়েছে। চীনের বেইজিংয়ে চলমান (২৪-২৮ অক্টোবর) আইসিসি ব্যাংকিং কমিশনের সভায় এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাসেল কমিটি কর্তৃক প্রস্তাবিত ব্যাসেল-৩-এর পরিবর্তনের ফলে বাণিজ্যে অর্থায়নের ওপর সৃষ্ট প্রভাবগুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। তবে আইসিসি ব্যবসা-বাণিজ্যে অর্থায়নকে আরও বেশি গ্রহণযোগ্য ও সমর্থন করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া নির্ভরযোগ্য ও ব্যবসা-সাশ্রয়ী অর্থায়ন এবং ভোগ্যপণ্য ও মূলধনি যন্ত্রপাতি আমদানি-রপ্তানিতে আগ্রহী কোম্পানিগুলোর প্রতি নিশ্চয়তা দেশগুলোর মধ্যে বাণিজ্যপ্রবাহ বজায় রাখার জন্য খুবই সংকটপূর্ণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।সংশোধনীগতকাল বুধবার অর্থ ও বাণিজ্য পাতায় ‘আইসিএবির ১৯তম সমাবর্তন’ শীর্ষক খবরের ছবির ক্যাপশনে ছাপা হয়েছিল আইসিএবির ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রতিষ্ঠানের সভাপতি পারভীন মাহমুদ ও সহসভাপতি মো. আবদুস সালামের সঙ্গে সনদ গ্রহণকারীরা। প্রকৃতপক্ষে ওই ছবিতে রাষ্ট্রপতি ছিলেন না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আইসিএবি দুঃখ প্রকাশ করেছে। বি.স.