ব্যবসা-বাণিজ্যের কাজে ঢাকার নির্ভরতা কমানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হলেও চট্টগ্রামের ব্যবসায়ীদের নানা অনুমোদনের জন্য ঢাকার ওপর নির্ভরশীল হতে হয়। এ নির্ভরশীলতা কমিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি বাড়াতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত গভর্নর এবং বাণিজ্যিক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা সমমানের পদ সৃষ্টি করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার চট্টগ্রামের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আসন্ন এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম ২০১৭ উপলক্ষে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের সঙ্গে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ৮–৯ ফেব্রুয়ারি ঢাকায় এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম ২০১৭ অনুষ্ঠিত হবে। এই ফোরামের গুরুত্ব তুলে ধরে সারা দেশের ব্যবসায়ীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ বক্তব্য দেন।
ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামের বাণিজ্যের গুরুত্বের কথা বিবেচনা করে এখানে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ¯অনুমোদনের ব্যবস্থা নেওয়া উচিত।