ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ইতিহাদ এয়ারের বিশেষ সুবিধা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের তুলনামূলক সাশ্রয়ী খরচে বিদেশ ভ্রমণের সুবিধা দিতে ইতিহাদ এয়ারওয়েজ সম্প্রতি তাদের ‘বিজনেসকানেক্ট’ শীর্ষক সেবা বাংলাদেশসহ সাতটি দেশে সম্প্রসারণ করেছে। অপর দেশগুলো হচ্ছে: বেলজিয়াম, ফ্রান্স, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমান সংস্থা ইতিহাদের এ কার্যক্রমের আওতায় আলোচ্য সাতটি দেশের যেসব কোম্পানির দুই থেকে ৫০ জন পর্যন্ত প্রতিনিধি ব্যবসায়িক কাজে সচরাচর ভ্রমণ করেন, কিন্তু কোনো বিমান সংস্থার সঙ্গে করপোরেট চুক্তি নেই, তাঁরাই এ সুবিধা পাবেন।কর্মসূচিটির আওতায় কোনো কোম্পানির কেউ ভ্রমণ করলে তাঁর নামে মাইলের বা ভ্রমণের হিসাব হবে, প্রতিষ্ঠানের নামেও একটি শতকরা অংশ বোনাস হিসেবে যোগ হবে। ইতিহাদ এয়ারের সব টিকিটেই সুবিধাটি পাওয়া যাবে।বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইট থেকে— etihadbusinessconnect.com। বিজ্ঞপ্তি।