সম্ভাবনাময় নতুন ব্যবসায়িক পরিকল্পনা খুঁজে বের করতে জাতীয় এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৩-এর আয়োজন করেছে ক্ষুদ্র ও মাঝরি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ঢাকার একটি হোটেলে গতকাল বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সরাসরি বা অনলাইনে আবেদন করতে পারবেন। এককভাবে বা সর্বোচ্চ চারজনের দল করেও এতে অংশ নেওয়া যাবে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীরা প্রথম পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কারে চার লাখ টাকা ও তৃতীয় পুরস্কারে তিন লাখ টাকা পাবেন। বিজ্ঞপ্তি।