প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার শুরু হচ্ছে ‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১২’।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বেলা ১১টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।দেশের এসএমই খাতের উদ্যোক্তাদের উদ্ভাবনী ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা খুঁজে বের করতে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।এসএমই ফাউন্ডেশন গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলালিংকের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।উদ্বোধনের দিন থেকে এক মাস সময়ের মধ্যে উদ্যোক্তারা প্রতিযোগিতার আবেদনপত্র সংগ্রহ এবং তা পূরণ করে ফাউন্ডেশনের কার্যালয়ে জমা দিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম এবং যাবতীয় তথ্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.smef.org.bd) পাওয়া যাবে।