ব্যবসায়ী প্রতিনিধিদল ইউএই গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি সম্মেলনে নেবে। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।সফরকালে এফবিসিসিআই ও আবুধাবি চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। বিজ্ঞপ্তি