ব্যবসায়ী রউফ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ
বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ রউফ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফবিসিসিআই।১৪ আগস্ট হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে রউফ চৌধুরী মারা যান।আজ শুক্রবার রউফ চৌধুরীর মৃতদেহ লন্ডন থেকে এমিরেটস এয়ারযোগে দেশে পৌঁছাবে। কাল শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। শেষশ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ওই দিন সকাল নয়টা থেকে তাঁর বাসভবনে (বাড়ি ১১, সড়ক ৭৫, গুলশান-২, ঢাকা-১২১২) রাখা হবে।রউফ চৌধুরী মার্ক গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া রহিমা ফুড করপোরেশন, মোসাহিদ টেক্সটাইল করপোরেশন ও আরপি শিপিং লিমিটেডের স্বত্বাধিকারী ছিলেন। তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক সংস্থা বিমসটেক, সার্ক, ডি-এইট ও ইসলামিক চেম্বারেরও পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।