ব্যবসায়ীদের অভিযোগ শুনতে ও সমাধানে তথ্যকেন্দ্র খুলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের অভিযোগ শোনা ও সমস্যা চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নিতে তিনটি নতুন কার্যক্রম হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কার্যক্রমগুলো হচ্ছে— ব্যবসা-বাণিজ্যবিষয়ক তথ্যকেন্দ্র, অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অভিযোগের শোনার তথ্যকেন্দ্র ও নীতি-সহায়তা কেন্দ্র চালু করা। শিগগিরই এই তিনটি কেন্দ্র চালু করা হবে। ব্যবসায়ী সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। নগরের আগ্রাবাদে সংগঠনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সহ-সভাপতি আলী হোসেন আকবর আলী ও এ এম মাহাবুব চৌধুরী উপস্থিত ছিলেন।