ব্যবসায়ীদের জড়ো করে অভিযুক্তদের বিচারের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক এখন কড়াকড়ি আরোপ করেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘যদি আমাদের কোনো স্থানীয় বিল পারচেজ (কেনা) না হয়, আমাদের ব্যবসার কোনো ক্ষতি হয়, আমাদের আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হয়, তাহলে সারা দেশের ব্যবসায়ীদের জড়ো করে কীভাবে তাদের (অভিযুক্ত) বিচার করতে হয়, তা আমরা দেখব।’রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার সিআইপি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কে আজাদ এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।এ কে আজাদ আবারও সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় হলমার্ক গ্রুপ, সোনালী ব্যাংকের কর্মকর্তা বা পরিচালনা পর্ষদও যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এর আগে সোমবার এফবিসিসিআই এক সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় হলমার্ক ও ব্যাংকটির জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।এদিকে সোমবার হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চিঠি দিয়েছে। সেই প্রসঙ্গে এ কে আজাদ বলেন, ‘অর্থ মন্ত্রণালয় ফৌজদারি মামলা করতে বলেছে। কিন্তু এখনো মামলা হয়েছে কি না জানি না। কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেও শুনিনি।’