দেশে দ্রুত শিল্পায়নের জন্য নিয়মিত কর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসায়ীদের করের অর্থ সরকারের গ্যাস উত্তোলন, বিদ্যু ৎ উ ৎ পাদন ও অবকাঠামো নির্মাণকাজে সাহায্য করবে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঠিকমতো কর দিলে আমরা আরও সুবিধা দিতে পারব।’গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিস বসু।অনুষ্ঠানে তিনটি আলাদা শ্রেণীর (ক্যাটাগরি) ২৫টি পণ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১৬টি স্বর্ণ, ১৮টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ পদক ও সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী। ২০১০-১১ অর্থবছরের জন্য ট্রফি দেওয়া হয়।প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি আপনাদের শ্রমিকদের প্রতি যত্নশীল থাকেন, তাহলে তারাও অধিক উ ৎ পাদনে মনোযোগী হবে।’ পণ্যের গুণগত মান ও উ ৎ পাদন বাড়াতে শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী গবেষণামূলক কাজ করার এবং প্রতিযোগিতায় টিকে থাকতে তিনি আন্তর্জাতিক বাজারের সার্বক্ষণিক খোঁজখবর রাখার পরামর্শ দেন।শিল্পের জন্য আধুনিক প্রযুক্তি ও মানসম্মত ব্যবস্থাপনা কৌশলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘গুণগত মানসম্পন্ন পণ্যের বাজার শুধু দেশে নয়, বিদেশেও রয়েছে।’বাংলাদেশকে উজ্জ্বল সম্ভাবনার দেশ উল্লেখ করে ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার ইতিমধ্যে শিল্পনীতি প্রণয়ন করেছে। পাট, চামড়া, চিংড়ি, জাহাজ নির্মাণ, স্থানীয় বস্ত্রশিল্পসহ ১৭টি খাতে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিশ্বমন্দা মোকাবিলার জন্য দ্বিতীয় দফা প্রণোদনা কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।সরকারের দিক থেকে পণ্যের মান, নকশা ও মানবসম্পদের উন্নয়নে সরকার প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের পণ্যের বাজার পেতে হলে অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে।’সরকারের যথাযথ উদ্যোগের কারণে ভারত, চীন, মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়া গেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি এ সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে দুই হাজার ৩০০ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪১ দশমিক ৪৬ শতাংশ বেশি। শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকায় উন্নীত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের নিরলস চেষ্টার ফলে জাতীয় গ্রিডে দুই হাজার ৪০৬ মেগাওয়াট বিদ্যু ৎ যুক্ত করা সম্ভব হয়েছে।