ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানপাটে হামলা-ভাঙচুর ও ব্যবসায়ী হত্যাকারীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে গ্রেপ্তার না করার প্রতিবাদে ঈশ্বরদীর ব্যবসায়ীরা আবারও রাজপথে নেমেছেন। গতকাল সোমবার তাঁরা ঈশ্বরদী বাজারে সাড়ে চার ঘণ্টা গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
ঈশ্বরদী চেম্বার অব কমার্স এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন চেম্বারের সভাপতি ইউনুস আলী, সহসভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য খন্দকার শহিদুল আলম, কে এম আবুল বাসার, আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, সেলিম আহমেদ, সাংবাদিক মাহাবুবুল হক, সেলিম সরদার, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, ব্যবসায়ী শরিফ উদ্দীন প্রমুখ।
এদিকে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তারা এলাকায় না থাকলে আমাদের কী করার আছে।’
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সন্ত্রাসীরা ঈশ্বরদী বাজারে হামলা ও ভাঙচুর চালায় এবং ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।