ব্যবসায়ীরা শর্ত সাপেক্ষে ভারতের মাল্টিপল ভিসা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির খুলনা ও রাজশাহীতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা খোলা হবে। এ ছাড়া বাংলাদেশের যেসব ব্যবসায়ী তিন লাখ ডলারের ঋণপত্র (এলসি) খুলবেন, তাঁদের তিন থেকে ছয় মাসের মাল্টিপল ভিসা দেওয়া হবে।রাজশাহী বিভাগে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার কে পি মুন্সি গত শনিবার রংপুর শিল্প ও বণিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এই আশ্বাস দেন।মতবিনিময় সভায় রংপুর চেম্বারের সভাপতি শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম, মোস্তফা সোহরাব চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর, হাবিবুর রহমান ও আজিজুল ইসলাম। সভায় এ অঞ্চলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা চালু ও ভিসা প্রদানসহ আট দফা প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। এতে চেম্বারের নেতারাসহ আমদানি-রপ্তানিকারকেরা উপস্থিত ছিলেন।রংপুর চেম্বার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ভিসার সমস্যাও আছে, যা এ অঞ্চলের উন্নয়নে চরম বাধার সৃষ্টি করছে।এ অবস্থায় রংপুর চেম্বারের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাইকশিনারের সামনে উভয় দেশের ব্যবসায়িক স্বার্থে মাল্টিপল ভিসা ইস্যুর ব্যবস্থা করাসহ বেশকিছু প্রস্তাব তুলেধরা হয়।